শহীদ মিনারে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি, একে অপরকে দোষারোপ

১৯ মার্চ ২০২১, ০৬:০৭ PM
ঘটনার পর পোস্টারগুলো মাটিতে পড়ে রয়েছে (মাঝখানে)। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও হামলার শিকার (বামে)। হামলার শিকার ঢাবি ছাত্রলীগের এক কর্মী (ডানে)

ঘটনার পর পোস্টারগুলো মাটিতে পড়ে রয়েছে (মাঝখানে)। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও হামলার শিকার (বামে)। হামলার শিকার ঢাবি ছাত্রলীগের এক কর্মী (ডানে) © টিডিসি ফটো

বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে আনন্দ মিছিলের প্রস্তুতির সময়ে সাউন্ড সিস্টেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতাহাতি হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের উপর চড়াও হয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

এসময় তিনি হামলা চালায় বলেও অভিযোগ করেছেন ঢাবির নেতাকর্মীরা। অন্যদিকে, জুবায়ের আহমেদের অভিযোগ, তিনি কাউকে হামলা করেননি। উল্টো তারর উপর হামলা করা হয়েছে বলে দাবি তার। শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গান বাজার সময় সাউন্ড সিস্টেমে আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গান বাজার সময়ে ঢাকা মহানগর দক্ষিণ নেতাকর্মীরা সাউন্ড সিস্টেমে নাড়াচাড়া করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা তা না করার জন্য বললে কথা কাটাকাটি শুরু হয়। পরে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এসে ঢাবি নেতাকর্মীদের উপর চড়াও হয়ে হামলা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হামলার শিকার এক নেতা জানান, জুবায়ের আমাদের উপর চড়াও হয়ে হামলা করে এবং আমাদের কে মারতে মারতে শহীদ মিনারের উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে। সাউন্ড সিস্টেম নষ্ট করেছে। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ করেন এই নেতা।

হামলার শিকার নেতাকর্মীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা যায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন, ছাত্রলীগের একজন বড় নেতা হয়ে একাজ খুবই গর্হিত। এ ঘৃণ্য কাজ মোটেই উচিত ছিলো না বলে মনে করেন ছাত্রলীগের এই নেতা।

হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, আমি কারো উপর হামলা করিনি। উল্টো আমার উপর হামলা করা হয়েছে।

সাউন্ড সিস্টেম অফ করতে বলায় উল্টো তার উপর হামলা করেন বলে জানান জুবায়ের। হামলাকারীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ছাত্রলীগ কর্মী কিনা সন্দেহ জুবায়েরের।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা রিসিভ করেনি। 

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে সে বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ করছি।

সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬