হামলার শিকার হিন্দুদের পাশে ছাত্রলীগ

১৯ মার্চ ২০২১, ০৯:৫৮ AM
হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু অধ্যুষিত গ্রামবাসীর ঘরবাড়ি ও ছাত্রলীগ সভাপতি

হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু অধ্যুষিত গ্রামবাসীর ঘরবাড়ি ও ছাত্রলীগ সভাপতি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হেফাজত নেতা মামুনুল হকের অনুসারীদের তাণ্ডবের শিকার গ্রামবাসীদের ছাত্রলীগের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়।

বৃহস্পতিবার বিকেলে তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের মাধ্যমে ভিডিও কলে গ্রামবাসীদের সাথে কথা বলার সময় এ ঘোষণা দেন।

এর আগে গত বুধবার সকালে হেফাজত নেতা মামুনুল হকের অনুসারীরা তাকে ফেসবুকে কটুক্তি করে লেখার জেরে নোওয়াগাঁও গ্রামে অতর্কিত হামলা করে। ভয়ে গ্রামবাসী পালিয়ে গেলে তারা গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। গ্রামের অন্তত ৮০টি ঘর ভাঙচুরসহ লুটপাট করে। ৬টি মন্দির ভাঙচুর করে।

ছাত্রলীগ সভাপতি বলেন, জাতির জনকের কন্যার নেতৃত্বে সকল ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক চেতনায় যখন দেশ এগিয়ে চলছে সেই সময়ে অতি উৎসাহী উগ্রপন্থীদের এই আস্ফালন মোটেও কাম্য নয়। তিনি দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পড়ুন: আল্লামা মামুনুলের গ্রেপ্তার দাবি

এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় জজিড়তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সাম্প্রদায়িকতা হতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬