সমালোচনা ও সম্মেলনের কথায় ছাত্রলীগের সভায় হাতাহাতি

১৫ মার্চ ২০২১, ১১:০২ PM
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় (বায়ে) ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় (বায়ে) ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। সভাপতি, সাধারণ সম্পাদকের সাংগাঠনিক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়ে এবং সম্মেলনের কথা আসতেই সভায় হট্টগোল শুরু হয়।

হট্টগোল পরবর্তীতে হাতাহাতিতে রুপ নেয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কেন্দ্রীয় নেতা। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে জরুরি সভাটি শুরু হয়।

সভায় উপস্থিত সংগঠনের বেশ কয়েকজন নেতা বলেন, ছাত্রলীগের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আলোচনার একপর্যায়ে সম্মেলনের কথা ওঠে। সম্মেলনের কথা উঠলে সভাপতি-সাধারণ সম্পাদক জানান, নেত্রী বললে তখন সম্মেলন হবে। যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন তখন বলেন, আপনারা সবকিছুর প্রস্তুতি নিয়ে নেত্রীকে বলেন।

সে সময় সহ-সভাপতি রাকিবুল হাসান নোবেল ও আরিফুজ্জামান ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন বলেন, সম্মেলন মাঠ পর্যায়ে কর্মীদের প্রাণের দাবি। আমরা চাই অতিদ্রুত সম্মেলন হোক।

সভার হাতাহাতির বিষয়ে জানতে চাইলে রাকিবুল হাসান নোবেল বলেন, আমরা সকলে এক পরিবারের মতো। সাধারণ একটু কথা কাটাকাটি হয়েছে; বড় তেমন কিছু হয়নি। জাতির পিতার জন্মশতবর্ষ নিয়ে আলোচনার একপর্যায়ে সম্মেলনের কথা আসার কারণে এ পরিস্থিতির উদ্ভব হয় বলে জানান তিনি।

সভা থেকে বের করে দেওয়ার কথাও জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নোবেল বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।

নেতারা বলেন, ছাত্রলীগের সভায় আলোচনা, সমালোচনা তো হবে। কিন্তু সেখানে তেড়ে আসার বিষয়টি অনুচিত।

সভায় সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, রানা হামিদ, মো. মঈনুদ্দিন, সাইফ উদ্দিন বাবু, সৈয়দ আরিফ হোসেন, সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার রাজ, সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা তা ধরেননি।

এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬