ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

১১ মার্চ ২০২১, ১০:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ জারি করেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা শহরের মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন।

এমতাবস্থায় ছাত্রলীগের দ ‘পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়।

পরে বুধবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে শহর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়।

ককটেল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মুজিব চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬