আটককৃতদের মুক্তির দাবিতে ছাত্র জোটের মশাল মিছিল

০৩ মার্চ ২০২১, ০৯:১৬ PM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক হত্যার বিচার এবং আটককৃতদের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবিরের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক শীল, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় প্রমুখ। সমাবেশে জোটের সমন্বয়ক আল কাদেরী জয় আগামীকাল সারাদেশে এবং সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

মাসুদ রানা বলেন, এই অবৈধ সরকার পুলিশকে ভোট ডাকাতির কাজে ব্যবহার করেছিলো। এখন মানুষের কন্ঠ চেপে ধরার কাজে ব্যবহার করছে। দেশে এখন বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। প্রতিবাদ করা যাবে না আন্দোলন করা যাবে না। কিন্তু যাদের গ্রেফতার হয়েছে তারা ভীত নয় তাদের পিতা-মাতা, পরিবারও খুশি। যেমনটি করেছিলেন শহীদ জাহানারা ইমাম। এভাবেই দিনে দিনে আমাদের আন্দোলন আরো দৃঢ় হবে। পুলিশ-আইন বিভাগকে কব্জা করেও এই সরকারের শেষ রক্ষা হবে না।

আল কাদেরী জয় বলেন, এই দেশ একটি কারাগারে পরিণত হয়েছে। ১৮ কোটি মানুষ এই কারাগারে বন্ধী। এদেশে খুনী-ধর্ষকদের জামিন হয় আর যারা ন্যায়ের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে তাদের জামিন হয় না। এই সরকার তিন দফা দাবি না মানলে পরবর্তীতে আমাদের একমাত্র দাবি হবে স্বৈরাচারী শেখ হাসিনার পতন।

এর আগে মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু করে শাহবাগ, কাটাবন হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে এসে মিলিত হয়।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬