বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২০, ০১:২১ PM
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ হাবিপ্রবিতে বিক্ষোভ করে ছাত্রলীগ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ হাবিপ্রবিতে বিক্ষোভ করে ছাত্রলীগ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। আজ রোববার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে সকাল সাড়ে ১১টায় ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল, ওমর ফারুক, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের সদস্য মো. রিয়াদ খান, ইলিয়াস দেওয়ান, সাজেদুর রহমান সৈকত, শফিকুল ইসলাম সজল, সাহাদত হোসেন সাজু, ওমর কায়েস প্রমুখ।

নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬