হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধা

০৫ ডিসেম্বর ২০২০, ০৪:৪৫ PM

© টিডিসি ফটো

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শনিবার সকাল ৯টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, সেটির নেতৃত্ব দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাঁর রাজনৈতিক দূরদর্শিতার ফল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট এবং অবিস্মরণীয় বিজয়। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজে তিনি ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত হন।

শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এ দেশের শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন। কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কও।

বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান।

এবারও ফরেন ক্যাডারে ফার্স্ট বুয়েট শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
পদোন্নতির জট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল প্রভ…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬