টাইফয়েডে আক্রান্ত আখতার হোসেন, শয্যাশায়ী ৩০ দিন

০৪ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ PM
আখতার হোসেন

আখতার হোসেন © ফাইল ফটো

টাইফয়েডে আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার টাইফয়েড শনাক্ত হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে আখতারের টাইফয়েড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান।

ফারুক বলেন, গত একমাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আখতার। তিনদিন আগে ঢাকায় এসে পরীক্ষা-নিরীক্ষা করালে তার টাইফয়েড হয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে আখতার রংপুরে নিজ বাড়িতে বিশ্রামে আছেন আমাদের এই সহযোদ্ধা।

প্রসঙ্গত, ডাকসুর সাবেক এ সমাজসেবা সম্পাদক গত প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে সম্প্রতি তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও তিনি রংপুরে চলে যান।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬