রাজশাহী কলেজ সভাপতিসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক

০৪ ডিসেম্বর ২০২০, ০৩:০৮ PM

© সংগৃহীত

রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে মহানগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

অঅজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন ইসলামী ছাত্র শিবিরের কর্মী। তারা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কমকর্তা।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬