নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ PM
রাজধানীতে সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ

রাজধানীতে সংগঠনটির নেতাকর্মীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার রাত পৌনে ৮টার দিকে মশাল মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হামলা, কম্বল ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিক্ষোভ করেছে।

নুরুল হক নুর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে কোনঠাসা করে রাখতে চায়। তারা নিজেরাই সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। মানবিক কর্মসূচি করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত হচ্ছে। আমরা এসব হামলার বিচার চাই।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬