জামায়াত বাদে সব সংগঠন নিয়ে রাজনৈতিক দল করতে চাই: নুর

০২ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শুধু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে নয়; জামায়াত ছাড়া স্বাধীনতার স্বপক্ষের সব সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর রাজনৈতিক দল গঠন করতে চাই।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জোনায়েদ সাকির সাথে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে জানতে চাইলে বুধবার (২ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন নুর।

নুর বলেন, নতুন ধারার রাজনৈতিক দল গঠনের জন্য আমরা অনেকদিন ধরেই কাজ করছি। বেশ কয়েকটি দলের সাথে আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। সম্প্রতি কয়েকটি দলকে নিয়ে আমরা একটি সমাবেশও করেছি। তবে ঐ দলগুলো নিয়েই যে আমরা জোট গঠন করছি বিষয়টি তেমন না।

নুর আরও বলেন, মানুষের অধিকার নিশ্চিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। তাদের নিয়ে কথা বলি। আমাদের মতের সাথে মিল আছে এমন যে কোনো রাজনৈতিক দল নিয়ে জোট করতে প্রস্তুত আছি।

দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬
নওগাঁয় এতিমখানার পাশে মিলল ছাত্রের লাশ
  • ২৮ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল এনটিআরসিএ
  • ২৮ জুন ২০২৬
শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু
  • ২৮ জুন ২০২৬
আমাদের ১০% শিক্ষকের প্রোফাইলও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই…
  • ২৮ জুন ২০২৬
ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬