ছাত্রলীগ নেতার মৃত্যুতে কুভিক শাখার শোক প্রকাশ

২৯ নভেম্বর ২০২০, ১১:০৩ AM
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ © টিডিসি ফটো

কাভার্ডভ্যানচাপায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) শাখা ছাত্রলীগ নেতা নাজমুল হক সজলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। সিনিয়র সদস্য জালাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করা হয়।

একই সাথে হেল্প ফর হিউম্যান, কুমিল্লা দপ্তর সম্পাদক আনিছুর রহমান ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও সমবেদনা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)।

এদের মধ্যে নিহত মো. নাজমুল হক সজল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখার সাবেক সহ সভাপতি ও হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬