আওয়ামী লীগ নেতাকে দা দিয়ে কোপালেন স্ত্রী

২৯ নভেম্বর ২০২০, ০৯:৫৫ AM
ফরিদ উদ্দিন মাসুদ

ফরিদ উদ্দিন মাসুদ © টিডিসি ফটো

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে স্ত্রী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসাড় গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গুরুতর আহত স্বামী ফরিদ উদ্দিন মাসুদকে (৫০) গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ফরিদ উদ্দিন মাসুদ গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। উপজেলার বড়কালীনগর গ্রামের সিদ্দিকুর রহমান আকনের ছেলে তিনি। তার দ্বিতীয় স্ত্রী সুলতানা রাজিয়া (৪০) গৃহিণী। তাদের দুই মেয়ে রয়েছে।

গোসইরহাট থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন চলছিল। নির্বাচনে সকাল থেকে সময় দিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি আবুল বাসার ঢালীর বাসায় ভাড়া থাকেন। মাসুদ দুপুরের খাবার খেতে বাসায় যান। তখন স্ত্রী সুলতানা রাজিয়া তার স্বামী মাসুদসহ অন্য অতিথিদের খাবার পরিবেশন করছিলেন।

এদিকে, হঠাৎ পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুলতানা রাজিয়া পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় মাসুদকে। এ সময় ঘরে থাকা অতিথিরা মাসুদকে উদ্ধার করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় স্ত্রী সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে সুলতানা রাজিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ফরিদ উদ্দিন মাসুদকে দা দিয়ে কোপানো হয়েছে। সেই দা উদ্ধার করা হয়েছে।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬