ডা. মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

২৭ নভেম্বর ২০২০, ০২:৪৬ PM
ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) ডা. মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, মহানগর এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান শহীদ ডা. শামসুল আলম খান মিলন। তার রক্তদানের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence