শহীদ ডা. মিলনের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা

২৭ নভেম্বর ২০২০, ০২:৪৩ PM
ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান শহীদ ডা. শামসুল আলম খান মিলন। তার রক্তদানের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।

এরপর ১৯৯১ সাল থেকেই প্রতি বছরের ২৭ নভেম্বর পালিত হয়ে আসছে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। বরাবরের মতো এবারও দেশবাসীর সঙ্গে যথাযথ মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও সেখানে আলোচনা সভা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬