যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

২৪ নভেম্বর ২০২০, ০৮:৫১ PM
সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ

সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ © টিডিসি ফটো

পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার উত্তর সুবিদখালী সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষক হলেন- ঝাটিবুনিয়া ম. ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী ও আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অলি মল্লিকের সাথে দীর্ঘদিন যাবত বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

তিনি বলেন, সোমবার দুপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে অলি মল্লিক ও তার ভাই সহিদ মল্লিকসহ কয়েকজন ব্যক্তি বিরোধীয় জমিতে মাটি কাটতে গেলে আমি বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আমার বসত ঘরে হামলা চালায় এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় আমার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা অলি মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শিক্ষককে মারধর করিনি, তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিরোধ থাকা জমির কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬