বিয়ে করলেন ছাত্র অধিকার পরিষদের তারেক-শিখা

২০ নভেম্বর ২০২০, ০৫:২৮ PM
তারেক ও শিখা

তারেক ও শিখা © ফেসবুক থেকে সংগৃহীত

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান ও খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তামান্না শিখা। তারেক রহমান এর আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) খুলনার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক ভাবে এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, শিখা এবং তারেক দুইজনই আমাদের সংগঠনের সাথে জড়িত। তবে তাদের পরিচয় অনেক আগে থেকেই। দুই পরিবারের সম্মতিতেই আজ তাদের বিয়ে হচ্ছে।

এদিকে একই সংগঠনের দুই নেতার বিয়েতে অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই নব দম্পতি।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬