হামলা-মামলার ভয় পায় না ছাত্র ইউনিয়ন

১৯ নভেম্বর ২০২০, ০৮:৩০ PM
ছাত্র ইউনিয়নের র‌্যালি

ছাত্র ইউনিয়নের র‌্যালি © সংগৃহীত

ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বলেছেন, তার সংগঠন হামলা-মামলাকে ভয় পায় না। সংগঠনের ৪০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিক মফেল কর্মকার ও মৌলভীবাজারের চা শ্রমিক নোসের আলি এই সম্মেলন উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়।

মেহেদী হাসান নোবেল বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা যখন নারী নিপীড়নের বিরুদ্ধে লংমার্চ করলাম, সেখানেও বর্বর হামলা চালানো হলো। পাটকল শ্রমিকরা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নামলেন তখন তাদের ওপরও হামলা হলো, জেলে ঢোকানো হলো। আবার সময় এসেছে এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর।

এদিন সমাবেশে শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করে ছাত্র ইউনিয়ন। র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। চা শ্রমিক নোসের আলি বলেন, চা শ্রমিকরা রাষ্ট্রের কাছে সবচেয়ে অবহেলিত মানুষ। তাদের ন্যায্য মজুরির যে লড়াই, তাতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা সবসময় পাশে থেকেছে।

সংগঠনটির সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মনীষী রায়। তিনি বলেন, করোনার সময়ে এবার সীমিত পরিসরে সম্মেলনের আয়োজন করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধির কারণে সারা দেশ থেকে ছাত্র জমায়েত করা হয়নি।

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬