ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

১৫ নভেম্বর ২০২০, ০৭:২৬ PM

© টিডিসি ফটো

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মতিঝিলের টিকাটুলি ও ইত্তেফাক এলাকায় মিছিল করে তারা।

জানা গেছে, মিছিলটি রাজধানীর মধুমিতা হলের সামনে থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে মতিঝিলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মতিঝিলে গিয়ে শেষ। এ সময় তারা এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

এতে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহমান ৪৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি রবিন, ৩৮নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সিয়াম, ৩৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হৃদয়, ৪১নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিক চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণের ছাড়াও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬