ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাত, ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪ নভেম্বর ২০২০, ১২:৫৭ AM

© সংগৃহীত

ফেসবুকে ধর্মীয় অনুভূ‌তি‌তে আঘাত দেওয়ার অভি‌যো‌গে পটুয়াখালী জেলা ছাত্রলী‌গের সা‌বেক গণ‌শিক্ষা‌বিষয়ক এক সম্পাদককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিক‌াল সা‌ড়ে ৫টার দি‌কে পটুয়াখালীর আউলিয়াপুর এলাকা থে‌কে ডি‌বি পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। তার বিরু‌দ্ধে পুলিশ বাদী হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মো‌র্শেদ জানান, গত ক‌য়েক‌দিন ধ‌রে ইসলাম ধর্ম নি‌য়ে তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতি‌তে আঘাতসহ নানা ধর‌নের অপপ্রচার চালানো হচ্ছিল। যা নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম এবং স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। যা বি‌ক্ষো‌ভেও প্রকাশ পায়।

পরে বিষয়‌টি পটুয়াখালী জেলা পু‌লি‌শের নজ‌রে আস‌লে গুরুত্ব সহকা‌রে নি‌বিড় পর্যবেক্ষণের পর তা‌কে গ্রেফতার ক‌রা হয়। তার বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেছে।

এদিকে শুক্রবার বাদ জুমা শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে তার বিরু‌দ্ধে বি‌ক্ষোভ ক‌রে তা‌কে গ্রেফতারের জন‌্য প্রশাসন‌কে আল্টিমেটাম দেয় বিভিন্ন ধর্মীয় সংগঠন।

প্রসঙ্গত, পটুয়াখালী জেলাসহ দে‌শের বি‌ভিন্ন এলাকায় তিনি ব্লগার হিসেবে প‌রি‌চিত। সম্প্রতি পটুয়াখালী শহ‌রের বি‌ভিন্ন প‌রিত‌্যক্ত জ‌মি‌তে কৃষ্ণচূড়া গাছ লা‌গি‌য়ে ‘অক্সিজেনের ফে‌রিওয়ালা’ হিসে‌বে তিনি প‌রি‌চি‌তি লাভ ক‌রে‌ন।

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬