রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

১২ নভেম্বর ২০২০, ১০:২৭ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরান বাজার মোড় থেকে মশাল মিছিল শুরু করে পান্থপথ সিগন্যালে এসে মিছিলটি শেষ হয়। মশাল মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এসময় ভয়ে আশেপাশের দোকানপাট বন্ধ করে ফেলে দোকানদাররা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি মামুন খান, পার্থদেব মন্ডল, মোস্তাফিজুর রহমান, লিংকন ফকির, পাভেল সিকদার, যুগ্ম সম্পাদক তানজিল আহসান, সহ সাধারন সম্পাদক সাখওয়াত হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

ট্যাগ: ছাত্রদল
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬