ধর্ষণের প্রতিবাদে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস্ অফ হরিণাকুণ্ডুর মানববন্ধন

০৯ অক্টোবর ২০২০, ০৯:৫৮ AM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা

সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস্ অফ হরিণাকুণ্ডু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হরিণাকুন্ডুর উপজেলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় স্থানীয় বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে।

এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিনুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফাত বিন ইসলাম শোভন সহ আরও অনেকে।

এসময় বক্তারা দেশে অব্যাহত ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিসহ বেশ কিছু দাবি জানান তারা।

ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
নির্মাণের ২ বছর পরও তালাবদ্ধ খুবির কোটি টাকার ‘গল্লামারী বধ…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক ও সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৮ জুন ২০২৬
শারীরিক প্রতিবন্ধকতা নয়, সংকটই বড় বাধা— ফ্রিল্যান্সিং দক্ষত…
  • ২৮ জুন ২০২৬
রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, শিক্ষার্থী-স্টাফ আ…
  • ২৮ জুন ২০২৬