গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

০৬ অক্টোবর ২০২০, ০১:৫৬ PM
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার সকালে শহরের ট্রাংক রোড প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহিদ শহিদুল্লাহ কায়সার সড়ক সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয় ৷

মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইউনুস রুবেল, আবুল খায়ের লিটন , ইমরান হায়দার মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম জিকু, তাজুল ইসলাম পাভেল, কপিল পাটোয়ারী, হারুনুর রসিদ সামীম, রাজন মজুমদার, প্রাচার সম্পাদক করিমুল হোক সুমন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ মজুমদার, জেলা ছাত্রদলের সদস্য ও পৌর ছাত্রদল নেতা মো. ইয়াছিন, সাইমুন হক রাজিব, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, জিয়া উদ্দীন জিয়া ও ইকবাল হোসেন, সাখাওয়াত হোসেন নিরান, ইউসুফ রানা, নাচির উদ্দিন সোহাগ প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন মামুন বলেন, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজ প্রকাশ্যে ধর্ষণ করছে নরপিশাচরা। সত্যিকারার্থে বিশেষ একটি গোষ্ঠী ছাড়া দেশে আজ কারোর নিরাপত্তা নেই। আজ সারাদেশে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনার উৎসব চলছে। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখ…
  • ২৫ মার্চ ২০২৬
মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
শ্রীবরদীতে পুসাসের কমিটি গঠন: সভাপতি রিয়াদ, সম্পাদক মায়াজ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence