এক বছরে ৩ কমিটি, রইলো বাকি ১০৮

০৪ অক্টোবর ২০২০, ০১:১২ PM
বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ © লোগো

বছরের পর বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম। দেশের বিভিন্ন জেলা-উপজেলা বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের অধিকাংশ কমিটিরই মেয়াদ নেই। শুধু তাই নয় এগুলোর কোনোটির মেয়াদ গত ৮-১০ বছর পূর্বে শেষ হলেও এখনও সেখানে কমিটি দেয়া হয়নি। ফলে দেশের সবচেয়ে পুরোনো এই ছাত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

তথ্যমতে, ২০১৯ সালে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে গত বছরের ১৪ সেপ্টেম্বর সংগঠন থেকে সরিয়ে দেয়া হয়। নতুন সভাপতি-সম্পাদক করা হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। তবে এই দুই নেতাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের।

তাদের মতে, জয়-লেখক সমঝোতার ভিত্তিতে কাজ করে থাকেন। তারা কোনো নেতাকর্মীর খোঁজ নেন না। সবচেয়ে বড় কথা- গত বছরে মাত্র তিনটি কমিটি দিতে পেরেছেন এই দুই নেতা। এমনকি গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই মাস অন্তর অন্তর সাংগঠনিক বৈঠক হওয়ার কথা থাকলেও কমিটি গঠনের এক বছরেও কোনো সাংগঠনিক মিটিং করেননি তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে ছাত্রলীগের ১১১ টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এর মধ্যে ১০৮টি কমিটিরই মেয়াদ নেই। শতাংশের হিসেবে যা ৯৭ দশমিক ২৯। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটিগুলো তাদের আপদকালীন সময়কাল পার করে বিলুপ্ত হয়েছে। এই বিলুপ্ত কমিটি দিয়েই চলছে ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০ (খ) ধারায় বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলা ও মহানগর ইউনিটের মেয়াদ হবে ১ বছর। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটি চাইলে ৯০দিন কমিটির মেয়াদ বাড়াতে পারেন। সে হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত হওয়ার কথা। গঠনতন্ত্র অনুযায়ী বর্তামানে ছাত্রলীগের তিনটি ইউনিটের মেয়াদ রয়েছে। এগুলো হলো- কিশোরগঞ্জ, চাঁদপুর ও নড়াইল জেলা শাখা।

দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বলছেন, কমিটি না হওয়ায় নেতৃত্ব তৈরির কাজ বন্ধ হয়ে আছে। অনেক ত্যাগী ছাত্রলীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেছেন। অনেকে আবার লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনার কারণে সবকিছুই থমকে আছে। আমরা দ্রুত কমিটিগুলো দেয়ার চেষ্টা করব। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ছাত্রলীগকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে কাজ করেছি। এখন কমিটি গঠনেও হাত দিব।

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close