ডাকসুর সাবেক ভিপি নূরের মামলা প্রত্যাহার করুন: মুক্তিযোদ্ধা দল

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৬ PM
ডাকসুর সাবেক ভিপি নূরের মামলা প্রত্যাহার করুন: মুক্তিযোদ্ধা দল

ডাকসুর সাবেক ভিপি নূরের মামলা প্রত্যাহার করুন: মুক্তিযোদ্ধা দল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সময়ের সাহসী সন্তান উল্লেখ করে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান এ দাবি জানান।

সরকারকে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের নোংরা খেলা পরিত্যাগ করার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন, এই নিশিরাতের সরকার হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক কর্মীদের নির্যাতনের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে তা স্বাধীনতাপূর্ব পাক সামরিক জান্তাকেও হার মানিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ভিপি নুরের উপর এই সরকার খড়গহস্ত হয়েছে।

এই পরিস্থিতি উত্তরণে সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানান ইশতিয়াক আজিজাদের উলফাত ও সাদেক আহমেদ খান।

মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬