নুরের নামে আইডি ভেরিফায়েড করল হ্যাকাররা

০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ PM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ফেরিফায়েড আইডিটি তার নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, আইডিটি এক সময় আমার ছিল। কিন্তু কে বা কারা সেটি হ্যাক করে ভেরিফায়েড করে নিয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশবিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়াকে মেইল করা হয়েছে। তবে বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

এর আগে নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে চাঁদাবাজির অভিযোগ উঠে। নুরের অভিযোগ, ওই সময় বিকাশ নাম্বার দিয়ে অনেক টাকাও হাতিয়ে নেয় প্রতারকরা।  ডাকসুর সাবেক ভিপি বলেন, তার আইডি হ্যাক নতুন কিছু নয়। এর আগেও টার্গেট করে তার ও তার দলের অনেকের আইডি হ্যাক করা হয়েছে। পরে সেখান থেকে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানো হয়েছে, চাাঁদাবাজি করা হয়েছে।

নুরুল হক নুর বলেন, আমার নামে খোলা ভুয়া আইডিগুলো নষ্ট করতে এর আগে আমি থানায় জিডি করেছি। কিন্তু কোনো সুরহা পাইনি। সম্প্রতি আমার নামে ভুয়া একটি পেজ থেকে একটি  ভিডিও শেয়ার দেওয়া হয়। এটিও আমার জন্য বিব্রতকর।

নুরের দাবি, ফেসবুকে তার শুধু দুটি পেজ রয়েছে। তিনি বলেন, ‘ফেসবুকে কোনো আইডি নেই আমার, শুধু দুটি পেজ আছে। একটি আরেকটির বিকল্প হিসেবে রাখা আছে।’

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬