দুই হাত এক হলো ছাত্রলীগের সোহাগ-এশার

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১ AM

© সংগৃহীত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত জাহান এশার বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পু‌লিশ কন‌ভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহাগ ও এশার পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীসহ দুই পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি সোহাগের ভেরিফায়েড পেজে শেয়ার করেন এবং বিয়ের কথা জানান।

ওই ছবির ক্যাপশনে সোহাগ লিখেছিলেন, ‘আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২০ ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। এরমধ্যে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতকর্মীরা রয়েছে।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬