খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

০৫ জানুয়ারি ২০২০, ১১:০২ AM

© টিডিসি ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ রোববার বেলা ১১টার দিকে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের করা হয়। এসময় তিন শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দেন নেতাকর্মীরা। পাশাপাশি গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশের হামলারও প্রতিবাদ জানান তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬