কক্সবাজার জেলা ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

১৯ ডিসেম্বর ২০১৯, ১২:০০ PM

© ফাইল ফটো

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া দলীয় পদ পদবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং তাদের অনুমোদিত চকরিয়া উপজেলা ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কেন চূড়ান্ত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে না সেই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হল।

২৬ ডিসেম্বরের মধ্যে দলীয় কার্যালয়ে এসে লিখিত জবাব দিতে বলা হয়েছে ওই দুই নেতাকে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্তের অনুমোদন করেছেন।

সারাদেশের ১০১ শিক্ষক পাবেন ২ লাখ করে টাকা, ক্রেস্ট ও সম্মান…
  • ০৪ অক্টোবর ২০২৬
একযোগে ৭২ এএসপিকে বদলি, দেখুন তালিকা
  • ০৪ অক্টোবর ২০২৬
ইউনাইটেড ফাইন্যান্সে অফিসার নিয়োগ দেবে হোম লোন বিভাগে, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬