খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ (ভিডিও)

০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে (শাহবাগ-সাইন্সল্যাব) এ দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিল থেকে তারা কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘অবৈধ আদালত, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি মাল্টিপ্লানের সামনে থেকে শুরু হয়ে বাটা সিগনাল গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, রয়েল হক, ইব্রাহিম কার্দি, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, আব্দুল আহাদ ভুইয়া, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, তালহা জুবায়ের, সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, রায়হান খান, সহ সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, শোয়েবুর রহমান শোয়েব, বিপ্লব পাটোয়ারী, আবু জায়েদ পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খন্দকার, হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, মো. জুয়েল, সহ-দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সহ-প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহ-আইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহ ক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হান্নান মিয়া, সহ-শিক্ষা সম্পাদক এবি সিদ্দিক সহ সম্পাদক শরিফুল ইসলাম, মো. শুভসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬