সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিককে বহিষ্কার

০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM

© সংগৃহীত

গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হলো।

চিঠিতে আগামীতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের নিকট থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে।

প্রসঙ্গত সাতক্ষীরার কালিগঞ্জে ফাঁকা গুলি করে বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মাস্টারমাইন্ড সাদিকুর রহমান সাদিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ছিনতাইকৃত ২৬ লাখ টাকা থেকে ২২ লাখ টাকা সাদিক ভাগ পান বলে জানা গেছে।

ছিনতাইয়ে জড়িত সাদিকের দেহরক্ষী সাইফুল ইসলাম ও দ্বীপ গত ২৯ নভেম্বর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

সারাদেশের ১০১ শিক্ষক পাবেন ২ লাখ করে টাকা, ক্রেস্ট ও সম্মান…
  • ০৪ অক্টোবর ২০২৬
একযোগে ৭২ এএসপিকে বদলি, দেখুন তালিকা
  • ০৪ অক্টোবর ২০২৬
ইউনাইটেড ফাইন্যান্সে অফিসার নিয়োগ দেবে হোম লোন বিভাগে, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬