ছাত্রলীগের দখলে মধুর চেয়ার-টেবিল, মেঝেতে বসে প্রতিবাদ ছাত্রদলের

০৩ অক্টোবর ২০১৯, ১০:৪৯ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সব চেয়ার-টেবিল দখল করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে সেখানে গিয়ে বসার জায়গা না পেয়ে প্রতিবাদ  জানিয়ে মেঝেতে বসে পড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা মধুর ক্যান্টিনে যান।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দুএকটি চেয়ার-টেবিল থাকলেও আজ সকালে তাও ছিল না। ফলে বসার জায়গা পাচ্ছিলেন না ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। কিন্তু বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে মধুর ক্যান্টিনের মেঝেতে বসে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। দুই শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছেন।

ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, আগে থেকেই তারা যেসব চেয়ার-টেবিলে বসতেন সেগুলো দখল করে রাখা হয়েছে। অথচ ছাত্রলীগের বসার জায়গার অধিকাংশ চেয়ার-টেবিল খালি পড়ে রয়েছে। এর প্রতিবাদে তারা মেঝেতে বসে পড়েছেন।

ছাত্রদল নেতা নিজাম উদ্দিন রিপন বলেন, ‘গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধরণের আচরণ করছেন। তারা সব চেয়ার-টেবিল দখল করে রেখেছেন। এখন আমাদের সভাপতি-সাধারণ সম্পাদক এসেছেন, তাদেরও বসার কোনো জায়গা নেই।’

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোন জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।’ এ ব্যাপারে শিগগিরই ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close