জবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, উত্তেজনা

০৩ অক্টোবর ২০১৯, ১০:১৫ AM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে স্লোগান দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের কাছে পৌঁছলে ধাওয়া করেন জবি শাখা ছাত্রলীগের কর্মীরা।

পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ অন্তত দুইজনকে বেধড়ক মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করি। হঠাৎ পেছন থেকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’

তিনি এ হামলার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬