পিঠের চামড়া থাকবে না: ছাত্রলীগ

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ ধৃষ্টতা দেখালে তাঁর পিঠের চামড়া থাকবে না। এ সময় তিনি  বিএনপিকে একটি ষড়যন্ত্রকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার ও বিএনপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাবি ছাত্রলীগ এর আয়োজন করে।

সম্প্রতি শামসুজ্জামান একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘উসকানিমূলক মন্তব্য’ করেছেন বলে অভিযোগ করা হয়।

ছাত্রলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বলেন, শামসুজ্জামান ‘টক শো’তে বড় বড় কথা বলেন। তাঁকে বলব, টক শোতে বড় কথা না বলে পারলে রাজপথে এসে মোকাবিলা করুন। তাঁর বিরুদ্ধে জেলায় জেলায় মামলা শুরু হয়ে গেছে। শামসুজ্জামানকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ মাঠে থাকবে বলে যোগ করেন তিনি।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সমালোচনা করে জয় বলেন, ‘ছাত্রদলে ছাত্রদের লেশমাত্র নেই। এটি একটি অযোগ্য সংগঠন। বুড়ো-বাবাদের এই সংগঠনকে ছাত্রসমাজ বয়কট করবে, এটিই স্বাভাবিক।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামীকাল ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হবে। এই সমাবেশ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

অন্যদিকে বুধবার রাতে কাউন্সিলের মাধ্যমে হওয়া ছাত্রদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিকে ‘নিশি কমিটি’ হিসেবে আখ্যা দেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার চেষ্টা করলে ছাত্রলীগিএর ‘দাঁতভাঙা জবাব’ দেবে বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসু মনোনীত এ সদস্য।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগে ভাই ও প্রটোকলের রাজনীতি বন্ধ করতে হবে। গেস্টরুম করানোর নামে কেউ ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী কিছু করলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিএনপির নেতা শামসুজ্জামানের বক্তব্যের প্রতিবাদে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার চার শীর্ষ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শামসুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় ছাত্রলীগ।।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence