রাব্বানীর ডাকসু জিএস থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাবি: জয়

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগের কোন নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।

নানা বিতর্ক ও তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য দায়িত্ব পেয়েছেন।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করে ডাকসুর জিএস হয়েছেন। তিনি ওই পদে আর থাকতে পারবেন কি-না, এমন প্রশ্নের জবাবে আল নাহিয়ান খান জয় বলেন, ‘ডাকসু এবং বাংলাদেশ ছাত্রলীগ সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়। তিনি ডাকসুর জিএস থাকবেন কি-না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে।’

আল নাহিয়ান খান জয় বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আমাদের কার্যক্রম শুরু হলো। এখন থেকে আমরা সাধ্যমত চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করার।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটিতে কারও বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুর ছাত্রলীগ কখনো আদর্শচ্যুত হতে পারে না।’

তিনি বলেন, ‘অসুপ্রবেশের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আপনাদের সহযোগিতা এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence