মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১২ PM

মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে নিহত হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা। ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মোটরসাইকেল বহর নিয়ে স্বাগত জানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ সুফল (২২) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ সুফল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র এবং উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিনের একমাত্র ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নীল দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে মোটরসাইকেল বহর নিয়ে স্বাগত জানাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে সুফল গুরুতর আহত হন।

পরে তাকে তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে আইসিওতে ভর্তি করে। পরে সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬