ছাত্রদলের সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন পেলেন যারা

২৭ আগস্ট ২০১৯, ০৬:৪২ PM

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার জমাকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। এর আগে ৭৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন।

গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে যাচাই-বাছাই কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী খসড়া প্রার্থীর তালিক প্রকাশ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মো. ফজলুল হক মিলন।

সভাপতি পদে যারা মনোনয়ন পেয়েছেন:

 

সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়ন পেয়েছেন: 

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে। ওইদিন সারাদেশ থেকে আগত ৫৮০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোট দেবেন।

গত ২০ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ২৭ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের আপত্তি গ্রহণ ২৮ আগস্ট। ২৯ ও ৩০ আগস্ট আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত।

ট্যাগ: ছাত্রদল
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬