সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

০৪ আগস্ট ২০১৯, ১০:০৮ AM

সাতক্ষীরা শহরের ঝুটিতলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন সন্ত্রাসীদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান।  তিনি ইসলামী ছাত্রশিবিরের ‘গোপন বৈঠক’ নস্যাৎ করতে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

শনিবার রাত ১১টার দিকে শহরের ঝুটিতলায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আজমীর হোসেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের ছেলে।

রবিবার প্রথম প্রহরে জেলা শহরের শিবতলা মোড় এলাকায় তার উপর হামলা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য শহরের ঝুটিতলা এলাকায় পৌঁছাতেই তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন একই সময়ে সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলে গুরুতর আহত হন সৈয়দ সাদিকুর রহমানসহ আরও কয়েকজন।

গুলিবিদ্ধ আজমীর হোসেনের বাবা শাহাদাত হোসেন জানান, নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী ঝুটিতলার একটি ছাত্র মেসে জড়ো হয়েছে এমন খবর যাচাই করতে ছাত্রলীগের সদস্যরা সেখানে যান। এ সময় পুলিশকেও খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে আসতে না আসতেই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে ইটপাটকেল ছোড়ে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ জানান, কারা এ হামলা ও গুলি করেছে, তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের জন্য অভিযান চলছে। আটককৃত সবাই শিবিরের কর্মী।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence