ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায়

সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম

২০ আগস্ট ২০২৬, ০৭:৪১ PM
সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক শিক্ষা কার্যক্রম।

সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক শিক্ষা কার্যক্রম। © টিডিসি ছবি

সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এলাকায় পরিচালিত সাপ্তাহিক শিক্ষা কার্যক্রমে নতুন উদ্যম আনা হয়েছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে দিয়ে তাদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে নতুনভাবে নানা উদ্যোগ নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় শুরু হওয়া এ শিক্ষাকার্যক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

নতুন উদ্যমে শিশুদের শিক্ষার পরিবেশকে আরও আনন্দঘন ও উৎসবমুখর করতে তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে শিশুদের ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে ওঠার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া কার্যক্রমের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি শিশুদের শিক্ষার অগ্রগতি ও মূল্যায়নের ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পুরস্কার প্রদানের ফলে শিশুদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘তাদেরকে অপরাধপ্রবণতার জগতে যাতে কেউ ঠেলে দিতে না পারে, তাদেরকে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য তাদের এসব বিষয়ে সচেতন হতে ন্যূনতম শিক্ষার আলো তাদের মধ্যে থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি, তারা যেহেতু স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত নয়, তাই ক্রীড়া ও বিনোদন থেকেও তারা অনেকটা দূরে থাকে। কাজেই, তাদের খেলাধুলার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখছি। এই খেলাধুলা তাদের শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলবে।’

শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়া পথশিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের উদ্যোগ তাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। উপস্থিত শিশুদের একজন জানায়, ‘এরকম উদ্যোগ তারা কখনও দেখেনি।’ তারা আরও জানায়, পড়াশোনা ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ থাকলেও সুযোগের অভাবে তারা তা করতে পারে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি তাদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা গেলে স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনের পথ আরও সুগম হবে। একই সঙ্গে শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এসব শিশুকে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বার্থান্বেষী মহলের অপব্যবহার থেকে তাদের সুরক্ষা দেওয়াও সম্ভব হবে।

কার্যক্রমে অংশ নেওয়া কয়েকজন পথশিশুর সঙ্গে কথা বলে জানা যায়, এমন উদ্যোগ তারা আগে দেখেনি। তাদের পড়াশোনা ও খেলাধুলার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে তা করতে পারে না বলে জানায় তারা।

আয়োজকদের আশা, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ পেলে সুবিধাবঞ্চিত এসব শিশু পড়াশোনায় আরও আগ্রহী হবে এবং সমাজের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।

ট্যাগ: ছাত্রদল
জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950