শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবিতে বগুড়ায় ডিসি কার্যালয়ে অবস্থান নিল শিক্ষার্থীরা 

১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৭ PM
বগুড়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বগুড়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা © সংগৃহীত

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা শহরের প্রধান সড়ক অবরোধ করার পর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবিদাওয়া সপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের একটি প্রতিনিধিদল দাবির স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ভেতরে আলোচনা করছে। এই তিন দফা দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে পরবর্তীতে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেয়।

উল্লেখ্য, এর আগে গত সোমবার প্রধানত রাজধানীকেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে পরীক্ষা স্থগিতের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য জেলার মতো আজ সকাল থেকে বগুড়াতেও সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬