শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬, ০২:১১ PM
ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেককে প্রতিকূল পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। এ অবস্থায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬