‘এইচএসসি কেন বন্ধ হলো না’—রুমিন ফারহানার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এইচএসসি পরীক্ষা মনিটরিংয়ের সময় আমরা জেলার এসপি, আটটি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউএনও সবার সাথে আমরা কথা বলেছি। ওয়েদার ম্যানের সাথে কথা বলেছি। তারা বলল, যে বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম, সবাই বলল যে, ওয়েদার ভালো হবে। সেজন্য আমরা পরীক্ষা রেখেছি।’

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় প্রায় ২৭০০ সেন্টার রয়েছে এবং ৬৪টি জেলায় এই ২৭০০ সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি বান্দরবন পরে খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম।’

আরও পড়ুন: তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সবাইকে নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে।’

তিনি বলেন, ‘সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষায় কোনো রকম দুর্যোগ ঘটেনি। একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। সেই সাথে ফিজিক্সের প্রশ্ন ছয় এবং সাত এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস। কোশ্চেন মডারেটর আগের। কোশ্চেন মডারেট করতে হলে দুই বছর আগে থেকে শুরু করতে হয়।’

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬