আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ৩ দাবি

১৪ জুলাই ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM
আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার অভিযোগে এ আন্দোলনে নেমেছেন তারা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক— মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো কেবল রাজধানীর নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে উত্থাপন করা হয়েছে। তারা মনে করছেন, চলমান দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদপুর সরকারি কলেজে শিক্ষার্থী জুনায়েদ খান বলেন, আমরা পরীক্ষার বিরোধিতা করছি না বরং দুর্যোগকালীন সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না কোনো পরীক্ষার্থী শুধু বন্যা, জলাবদ্ধতা বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে ভবিষ্যতে পিছিয়ে পড়ুক। দুর্যোগ শেষ হলে পরীক্ষা নেওয়া হোক। 

এর আগে, সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক পেজেও একই কর্মসূচির প্রচার করা হয়।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬