কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার

১২ জুলাই ২০২৬, ১১:৪৪ AM
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদ

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদ © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। 

এছাড়া তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, ‘নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া যায়। অভিযোগগুলো সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬