ইবিতে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল 

১১ জুলাই ২০২৬, ১০:২৬ PM
ইবিতে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল 

ইবিতে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল  © টিডিসি

দীর্ঘ ৫ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। সেখানে ভিত্তিপ্রস্তর চত্বর ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মিছিলে ‘জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ’, ‘ভয় করে না কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকাতলে’ এবং ‘এসো নবীন, ভয় নাই; ছাত্রদলে সন্ত্রাস নাই’ সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ, সদস্য সচিব মো. রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজের সঞ্চালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব মো. রাফিজ আহমেদ বলেন, নবগঠিত কমিটি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বার্থসংশ্লিষ্ট ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘদিন পর ইবি ছাত্রদলের কমিটি হয়েছে। শীঘ্রই বিভিন্ন হল ও ফ্যাকাল্টি কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। আগামী এক মাসের মধ্যে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। একটি কমিটিতে সবার স্থান না হলেও অভিমান ভুলে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস গঠনে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে ছাত্রদল কাজ করবে এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গেও আন্দোলনে নামতে প্রস্তুত থাকবে। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন লড়াই করেছি। ২০২৪ সালের গণআন্দোলনসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের গণআন্দোলনের পূর্ব পর্যন্ত বিএনপির যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে সম্পন্ন করা হোক। আমরা শুনছি ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসবেন। কিন্তু শেখ হাসিনা কোনো দিনই এ দেশে ফিরতে পারবেন না। শেখ পরিবারের কারও দাফন এই বাংলাদেশে হবে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শৈলকুপা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সংগঠনের গঠনমূলক কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যাদের আমরা 'হাইব্রিড' বা 'বট বাহিনী' বলে থাকি, নতুন বাংলাদেশ গড়তে তাদের অপতৎপরতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতি শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9