অজ্ঞান উদ্ধার হলেন নিখোঁজ শিবির নেতা, হাসপাতালে ভর্তি

১২ জুন ২০২৬, ১০:৩৬ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ১০:৪৭ PM
ছাত্রশিবির নেতা জিসান আহমেদ প্রধান

ছাত্রশিবির নেতা জিসান আহমেদ প্রধান © সম্পাদিত

নিখোঁজ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান কুমিল্লার একটি খেলার মাঠ থেকে উদ্ধার হয়েছেন। অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজের ২৬ ঘন্টা পর কুমিল্লার লাকসাম জংশন থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।

এর আগে গতকাল (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে জিসান নিখোঁজ হন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়। তবে কোনো ফল না পাওয়ায় আজ ভোরে পরিবারের সদস্যরা পুনরায় থানায় যান। দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ৯টায় তারা পুলিশের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। উদ্ধারের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলেও পুলিশ দায়সারা আচরণ করে বিষয়টি এড়িয়ে গিয়ে কালক্ষেপণ করতে থাকে বলে অভিযোগ করে শিবির।

মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬