হিট স্ট্রোকে শিবির নেতার মৃত্যু

০২ জুন ২০২৬, ১০:৪৫ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ১০:৪৮ PM
আমিমুল ইহসান ফাহিম

আমিমুল ইহসান ফাহিম © সংগৃহীত

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একনেতার মৃত্যু হয়েছে। তার নাম আমিমুল ইহসান ফাহিম। তিনি চট্টগ্রাম মহানগরী উত্তরের পাঁচলাইশ থানা (উত্তর) শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজ মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি জানান, ফাহিম হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ্ তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন।

৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬