ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ 

১২ জুন ২০২৬, ১০:১৫ AM
নিখোঁজ জিসান আহম্মেদ

নিখোঁজ জিসান আহম্মেদ © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তারা ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬