চবি ছাত্রলীগের নেতৃত্বে রুবেল-টিপু

১৪ জুলাই ২০১৯, ০১:০৩ AM
রুবেল ও টিপু

রুবেল ও টিপু © টিডিসি ফটো

আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মো: রেজাউল হক রুবেলকে সভাপতি এবং মো: ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি ২০০৬-০৭ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী।

রবিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্যাডে বিষয়টি জানানো হয়।

তাছাড়া দ্রুততম সময়ের মধ্যে চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ ডিসেম্বর আন্ত:কোন্দল নিরসনে চবি শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬