৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়হান-অর্ঘ্য

১৩ মে ২০২৬, ০১:২৯ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

প্রায় আট বছর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস কে এম আবু রায়হান। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মনজুরুল কবির বাপ্পিকে। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ।

সাধারণ সম্পাদক হয়েছেন জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আইয়ূব আলীকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহীন ইসলাম।

কেন্দ্রীয় ছাত্রদল আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে বলেও জানা গেছে।

নবনির্বাচিত সভাপতি এস কে এম আবু রায়হান বলেন, ‘দীর্ঘদিন পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে নতুনভাবে গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। অতীতের বিভেদ ভুলে সবাইকে নিয়ে আমরা জেলার প্রতিটি ইউনিটে সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করব।’

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০১৮ সালের ১৩ জুন শেখ সজিবুজ্জামান সজিবকে সভাপতি এবং মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ছয় বছর পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়।

এদিকে, গত ৭ এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসে ‘সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক দাপট দেখাচ্ছে ছাত্রশিবির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এরই ধারাবাহিকতায় নতুন এই কমিটি ঘোষণা করা হলো।

ট্যাগ: ছাত্রদল
সংস্কার কর্মসূচিতে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে সংলাপ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. সাদিক, সম্পাদক ড.…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আরেক বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬